রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

আলোচিত সোহেল রানা হত্যা ও সাইফ মোস্তাফিজ প্রতিমন্ত্রী প্রফেসর ডঃ এম এ মুহিতকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন।

সিরাজগঞ্জ প্রতিনিধি মোঃ শরিফুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি মোঃ শরিফুল ইসলাম

সিরাজগঞ্জ শাহজাদপুরে সোহেল রানার হত্যার বিচার ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে, পাশাপাশি এনসিপি নেতা সাইফ মোস্তাফিজ প্রতিমন্ত্রী প্রফেসর ডঃ এম এ মুহিত কে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে উপজেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিশাল মানববন্ধন।

এই মানববন্ধনে বিএনপি ও অঙ্গ সংগঠনের দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামান আরিফ, শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ আব্দুল জব্বার, শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আমির হোসেন সবুজ, শাহজাদপুর পৌর বিএনপি’র সাবেক সভাপতি মোহাম্মদ ইমদাদুল হক নওশাদ, শাহজাদপুর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী, মোঃ রেজাউল ইসলাম রাজা, এবং যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল তাঁতি দল ওলামা দল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ জনসাধারণ বৃন্দ।

মানববন্ধনে বক্তারা সোহেল রানার হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।

একই সঙ্গে তারা এনসিপি নেতা সাইফ মোস্তাফিজ এর অশালীন ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ করেন।

মানববন্ধন থেকে অবিলম্বে ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে না।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ