শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

দিরাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার গোলাম জিলানী দিরাই :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার গোলাম জিলানী দিরাই :

সুনামগঞ্জের দিরাই উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস। দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

দিবসের প্রথম প্রহরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন স্থানীয় সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী। এ সময় উপজেলা পরিষদ, পৌরসভা, দিরাই পিস ফ্যাসিলিটেটর গ্রুপসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পর্যায়ক্রমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

সকাল ৮টায় দিরাই মিনি স্টেডিয়ামে স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

দুপুর ১২টায় মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী।

এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার প্রত্যয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ