শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

চান্দিনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন।

আনিসুর রহমান আনাস(চান্দিনা কুমিল্লা)
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

আনিসুর রহমান আনাস(চান্দিনা কুমিল্লা)

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুমিল্লার চান্দিনা উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়েছে।(২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে চান্দিনা উপজেলা শহীদ মিনারে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়।

এরপর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।পরে চান্দিনা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর ডিসপ্লে ও কুচকাওয়াজ প্রদর্শন করে, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন, চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল হক, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ।দিবসের কর্মসূচির অংশ হিসেবে পরে পৌরসভা মিলনায়তনে মুক্তিযোদ্ধা পরিবারদের সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে এমপি আতিকুল আলম শাওনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ