শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

দিনাজপুর বিরলে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,দিনাজপুর
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,দিনাজপুর

দিনাজপুরের বিরল উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-২ (বিরল- বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী। তিনি পিনাক স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন এবং পরে আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

বিরল উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, থানার অফিসার ইনচার্জ মোঃ আল এমরান, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক মোকশেদ আলী মঙ্গলীয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, আইবুর রহমান ও শফিউদ্দীন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পার্থ জ্বিময় সরকার, কৃষি কর্মকর্তা রুম্মান আকতার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিয়াজুল ইসলাম, বিএনপি বিরল উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ এবং পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসাদুল হক হিরা প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজিউল ইসলাম রাজুল।

অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের মাঝে গিয়ে রজনীগন্ধা ফুল দিয়ে সম্মাননা প্রদান করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ