
এসএইচ রতন,বাগেরহাট
বাগেরহাটে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে জেলার সকল সরকারি বেসরকারি অফিসে পতাকা উত্তোলন করা হয়। ভোরে রাষ্ট্রের পক্ষে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন
স্বাধীনতা দিবস উপলক্ষে সকাল ৮টায় বাগেরহাট জেলা স্টেডিয়ামে আনুস্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে পরিদর্শন ও অভিবাদন গ্রহন করা হয়।
অন্যদিকে দিবসটি উপলক্ষে সকাল ১১টায় বীরমুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুপুওে জাতির শান্তি, সম্মৃদ্ধি, অগ্রগতি ও মুক্তিযুদ্ধে বীর শহিদদের রুহের মাগফেরাত কামনায় সকল মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে। বিকেলে জেলা স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ অনুস্ঠিত হয়।
এছাড়া মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দুপুরে জেলা কারাগার, সরকারি হাসপাতাল, সরকারি শিশু পরিবার ও এতিম খানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে।#