
মোঃ শফিকুল ইসলাম রাজশাহী ব্যুরো প্রধানঃ
সারা দেশের ন্যায় চারঘাটে যথাযোগ্য মর্যাদায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে চারঘাট শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে ৩১ বার তোপধ্বনির ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়।
বীর মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন,বীর মুক্তি যোদ্ধা মোকাররম সহ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পর পর একে একে শ্রদ্ধা নিবেদন করেন চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাহাতুল করিম মিজান সহকারী কমিশনার ভুমি, চারঘাট মডেল থানার উপ -পরিদশর্ক কামরুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, সিনিয়র মৎস কর্মকর্তা আসাদুজ্জামান, সমাজ সেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, যুব উন্নয়ন কর্কর্তা সরাউদ্দিন,প্রক্লপ বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লথিব, চারঘাট পাইলট উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক শিরাজুল ইসলাম সহ সাংবাদিক বিভিন্ন রাজনৈতিক দল ও তার অঙ্গ সহযোগী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা, সহ বিভিন্ন পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন।
মোঃ শফিকুল ইসলাম
রাজশাহী ব্যুরো প্রধান