বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

কচুয়ায় ৬৫ কেজি গাঁজাসহ আটক।

এস এইচ রতন,বাগেরহাট ;
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

এস এইচ রতন,বাগেরহাট ;

পিরোজপুরের গাজার পুরাতন এক ডিলার মোঃ মানজারুল ইসলাম @মাঞ্জার (৪২) বাগেরহাটের কচুয়ায় ৬৫ কেজি গাজাসহ র‍্যাব-৬ এর হাতে কট খেয়েছে।
রবিবার (২২ মার্চ ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬ এর একটি টিম উপজেলার সাইনবোর্ড ওসমান আলী ফিলিং ষ্টেশনের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করে। অভিযানে সার্বিনেক নেতৃত্ব দেন র‍্যাব-৬ এর টুআইসি মেজর নাজমুল ইসলাম।

আটক মোঃ মানজারুল ইসলাম পিরোজপুর জেলার সদর থানার চালিতা খালী গ্রামের বাসিন্দা মৃত হাসেম শিকদার এর ছেলে ।

র‍্যাব সূত্রে জানা যায়, মানজারুল ফেনী থেকে (ঢাকা মেট্রো- ন-১৯ -০৬৬২ নং) একটি ছোট পিকআপ যোগে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে কচুয়ায় আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং তার কাছ থেকে ৬৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটকের পর তাকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কচুয়া থানায় হস্থন্তর করা হয়েছে।#

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ