
মুরছালিন হোসেন, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।।
দিনাজপুরের বিরলে ঈদ পূণর্মিলনী, গ্রন্থপাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ মার্চ) সকালে বাংলাদেশ আহলেহাদীছ যুব সংঘ বিরল উপজেলা শাখা’র আয়োজনে আল-হাসানাহ্ স্কুল এন্ড কলেজে ঈদ পূণর্মিলনী ও গ্রন্থপাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আহলেহাদীছ যুব সংঘের কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ সাজিদুর রহমান সাজিদ।
বাংলাদেশ আহলেহাদীছ যুব সংঘ বিরল উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ রুস্তম আলী’র সভাপতিত্বে এবং তরুণ উদীয়মান বক্তা মাওলানা শাহিনুর রহমান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আহলেহাদীছ যুব সংঘ দিনাজপুর পশ্চিম শাখার সভাপতি মোঃ মিজানুর রহমান, বাংলাদেশ আহলেহাদীছ আন্দোলন দিনাজপুর পশ্চিম শাখার সহ-সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা মমিনুল ইসলাম, আল-হাসানাহ্ স্কুল এন্ড কলেজ এর প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ খাবীরুল ইসলাম প্রমূখ।
ড. মুহাম্মদ আসাদুল্লাহ আল গালিব এর লেখা ছালাতুর রাসূল (সাঃ) বইয়ের উপরে গ্রন্থপাঠ প্রতিযোগিতায় ৮০ জন অংশগ্রহণ করেন। পরে এদের মধ্য থেকে ৭জনকে বিশেষ পুরস্কার হিসেবে পবিত্র কুরআন শরীফ এবং সেরা ৩জনকে বিজয়ী পুরস্কার হিসেবে জায়নামাজ, সম্মননা স্মারক ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।