সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

ঈদ শুভেচ্ছা বিনিময়ে অনিন্দ্য ইসলাম অমিতের সঙ্গে চৌগাছা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ

মোঃ আসিফ ইকবাল রকি চৌগাছা যশোর প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

মোঃ আসিফ ইকবাল রকি
চৌগাছা যশোর প্রতিনিধি

মাননীয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের সুযোগ্য পুত্র অনিন্দ্য ইসলাম অমিতের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন চৌগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, চৌগাছা উপজেলা যুবদলের আহ্বায়ক এম এ মান্নান, চৌগাছা পৌর ছাত্রদলের সদস্য সচিব মেহেরান হাসান জিতুসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

রবিবার (২২ মার্চ ২০২৬) সকালে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়কালে পারস্পরিক কুশলাদি বিনিময়ের পাশাপাশি দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও সংক্ষিপ্ত আলোচনা হয়।

এসময় নেতৃবৃন্দ ঈদের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ