
মোঃ শাকিল হোসেন।
লক্ষ্মীপুরের ২০নং চররমনী মোহন ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শনিবার (২১ মার্চ) এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন চররমনী মোহন ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহজালাল লিটন, এবং লক্ষ্মীপুর জেলা রিপোর্টার্স ক্লাব-এর সম্মানিত উপদেষ্টা মহিউদ্দিন জনি।
এ সময় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ঈদকে কেন্দ্র করে সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও সাংবাদিক শাকিল হোসেন উপস্থিত ছিলেন।