শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

দিনাজপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল ৯টায় গোর-এ-শহীদ ঈদগাহ মাঠে

মোঃ সালাম রাব্বানী স্টাফ রিপোর্টার,দিনাজপুর
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

মোঃ সালাম রাব্বানী
স্টাফ রিপোর্টার,দিনাজপুর

প্রতি বছরের ন্যায় এবারও দিনাজপুরে জেলার, দেশের অন্যতম বৃহৎ ঈদগাহ গোর-এ-শহীদ বড় ময়দান ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় এ জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ইতোমধ্যে ঈদ জামাতকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শতাধিক শ্রমিকের নিরলস পরিশ্রমে বিশাল মাঠটি পরিষ্কার-পরিচ্ছন্ন ও নামাজ উপযোগী করে সাজানো হয়েছে। মাঠজুড়ে ছড়িয়ে থাকা আবর্জনা অপসারণ, চুন দিয়ে কাতারের লাইন টানা এবং মেশিনের সাহায্যে মাঠ সমান করার কাজ শেষ হয়েছে।

ঈদগাহ মাঠের প্রধান প্রবেশপথে নির্মাণ করা হয়েছে আকর্ষণীয় গেট। এছাড়া মাঠের চারপাশে একাধিক দৃষ্টিনন্দন গেট স্থাপন করা হয়েছে, যাতে মুসল্লিরা সহজে প্রবেশ ও বের হতে পারেন। পুরো মাঠটি মুসল্লিদের জন্য সুশৃঙ্খল ও মনোরমভাবে প্রস্তুত করা হয়েছে।
দিনাজপুরের পুলিশ সুপার জেদান আল মুসা জানিয়েছেন, ঈদুল ফিতর উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মুসল্লিদের নিরাপদ ও নির্বিঘ্নে নামাজ আদায়ের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ