মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

পথচারী মানুষের মাঝে ইফতার বিতরণ করলো সিলেট মঞ্চ নাগরিক সেবা পরিষদ

স্টাফ রিপোর্টার গোলাম জিলানী দিরাই:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার গোলাম জিলানী দিরাই:

রমজানের পবিত্রতা ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে পথচারী ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে চ্যারিটি সংগঠন সিলেট মঞ্চ নাগরিক সেবা পরিষদ।

রবিবার (১৬ মার্চ) বিকাল ৫টার দিকে সিলেট নগরীর আম্বরখানা এলাকার হোটেল পলাশের সামনে এই ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা ও মহানগর কমিটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ২৫০ জন অসহায় ও পথচারী মানুষের হাতে ইফতার প্যাকেট তুলে দেওয়া হয়।

ইফতার প্যাকেটে ছিল ডিম-আখনি, খেজুর, জিলাপি, পেঁয়াজু, আলুচপ, চানা এবং এক বোতল পানি। ইফতারের সময় ঘনিয়ে আসার আগেই সড়কের পাশে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকা রিকশাচালক, দিনমজুর, ভিক্ষুক ও ছিন্নমূল মানুষের মাঝে এসব ইফতার বিতরণ করা হয়।

ইফতার বিতরণ শেষে আম্বরখানাস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান সজিব রশিদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান নাঈম আহমেদ, এনামুল হক ভাদেশ্বরী, তুহিন চৌধুরী, সমন্বয়ক জোসনা বেগম, সাংগঠনিক সম্পাদক মামুন চৌধুরী, জেলা কমিটির সহ-সভাপতি সেকুল ইসলাম চৌধুরী, জাহাঙ্গীর আলম, বিলকিস বেগম, সহ-সাংগঠনিক সম্পাদক জুমা আক্তার, সিলেট মহানগর কমিটির সভাপতি সৈয়দ শাহরিয়ার মিটু, সহ-সভাপতি রুনা সুলতানা, সাধারণ সম্পাদক এস বি রাহাত, দপ্তর সম্পাদক বাবলু আহমেদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক মাইদুল ইসলাম সোহাগ, লিমন তালুকদার, সমাজসেবক মনিরুজ্জামান খান খোকন, ফরহাদ আহমেদ, পভেল আহমেদ, মাজহারুল ইসলাম, নারী উদ্যোক্তা জাপরিন সুলতানা, রেশমা বেগম, শিবলী রানী দাস ও তুলি রানী দাস প্রমুখ।

ইফতার বিতরণকালে সংগঠনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান সজিব রশিদ চৌধুরী বলেন, অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে ২০২০ সালে সিলেট মঞ্চ নাগরিক সেবা পরিষদ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ, মুমূর্ষু রোগীদের রক্তদান, এতিম শিক্ষার্থীদের লেখাপড়ার সহায়তা এবং শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণসহ নানা মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

তিনি ভবিষ্যতেও সমাজের অসহায় মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ