মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মহোদয়ের ইউনিফর্ম পরিহিত ছবি ব্যবহার করে চাঁদা দাবী, চাঁদা আদায় ও প্রতারণা সংক্রান্তে ০৩ জন প্রতারক গ্রেফতার।

সিরাজগঞ্জ প্রতিনিধি মোঃ শরিফুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি মোঃ শরিফুল ইসলাম

সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মহোদয়ের ইউনিফর্ম পরিহিত ছবি ব্যবহার করে ০১৮৮৫-৩৫২৫৬৪ এবং ০১৯৯৮-১০০৮৭৬ নম্বরে হোয়াটস্ এ্যাপ আইডি খোলে। অজ্ঞাতনামা প্রতারকরা শাড়ী ও লুঙ্গী ব্যবসায়ীদের নিকট নিজেকে পুলিশ সুপার হিসেবে পরিচয় দিয়ে প্রতারনা করছে। উক্ত আইডি দুটি ব্যবহার করে শাড়ী ও লুঙ্গী ব্যবসায়ী ছাড়াও বিভিন্ন ব্যবসায়ীর নিকট ঈদের সম্মানী বাবদ চাঁদা দাবী করে। এক পর্যায়ে বিষয়টি সম্পর্কে পুলিশ সুপার মহোদয় অবগত হলে তিনি আইডি ব্যবহারকারী প্রতারক আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জকে নির্দেশ প্রদান করেন। জেলা গোয়েন্দা শাখা, সিরাজগঞ্জ তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রতারক আসামীদের বর্ণিত নম্বর ও হোয়াটস্ এ্যাপ আইডি এবং আসামীদের অবস্থান সনাক্ত করেন।

সিরাজগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) মহোদয় নিবিড় পর্যবেক্ষণ করে জনাব মোঃ হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) এর নেতৃত্বে জনাব মোঃ নাজরান রউফ, অতিরিক্ত পুলিশ সুপার, সিরাজগঞ্জ সার্কেল, সিরাজগঞ্জ ডিবির এসআই (নিঃ)/মোঃ শারফুল ইসলাম, এএসআই (নিঃ)/মোঃ পলাশ হোসেন, এএসআই (নিঃ)/বৃন্দাবন রায়, এএসআই (নিঃ)/মোঃ আশরাফুল আলম, জেলা গোয়েন্দা শাখা, সিরাজগঞ্জসহ, সিরাজগঞ্জ থানার এসআই (নিঃ) মামুন মিয়ার সমন্বয়ে একটি যৌথ চৌকস টিম গঠন করেন। চৌকস টিমটি তথ্য প্রযুক্তি ও নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার সহিত জড়িত আসামী ১। মোঃ সোহেল মিয়া (৩৪), পিতা-মোঃ আমজাদ, সাং-কৃষ্ণপুর নামাপাড়া, থানা-শেরপুর, ২। মোঃ বাদশা আকন্দ (৫০), পিতা-মৃত রমজান আকন্দ, সাং-চালাপাড়া, থানা-ধুনট, বর্তমান সাং-খানপুর, থানা-শেরপুর, ৩। মোঃ রিপন (২২), পিতা-মোঃ বাদশা আকন্দ, সাং-খানপুর পশ্চিমপাড়া, থানা- শেরপুর, সর্ব জেলা-বগুড়াগণদের গ্রেফতারপূর্বক আসামী মোঃ সোহেল মিয়া এর হেফাজত হতে জব্দকৃত ০১ টি আইটেল এন্ড্রয়েট মোবাইল, ০১ টি স্যামসাং এন্ড্রয়েট মোবাইল ও নগদ (৫০০ x ৬) = ৩,০০০/- (তিন হাজার) টাকা উদ্ধার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মহোদয় এবং জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য সরকারী কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে বিভিন্ন সময়ে সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ থানা এলাকার বিভিন্ন ব্যবসায়ী ও জনসাধারণের নিকট নিজেকে সরকারী কর্মকর্তা পরিচয় দিয়ে চাঁদা দাবী, চাঁদা আদায় ও প্রতারণা করে আসছে বলে পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করে। উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ