
সিরাজগঞ্জ প্রতিনিধি মোঃ শরিফুল ইসলাম
আজ রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি(ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব খন্দকার মোঃ শামীম হোসেন মহোদয় সিরাজগঞ্জ জেলার বেলকুচি সার্কেল অফিস ও কামারখন্দ থানা-এর দ্বি-বার্ষিক পরিদর্শনের জন্য আগমন করলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোঃ হাফিজুর রহমান।
বেলকুচি সার্কেল অফিস ও কামারখন্দ থানা দ্বি-বার্ষিক পরিদর্শনকালে তিনি সার্কেল অফিসসহ থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দাপ্তরিক কার্যক্রম, রেকর্ডপত্র সংরক্ষণ, মামলা তদন্তের অগ্রগতি এবং সেবার মান উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেন।
তিনি উপস্থিত অফিসার ও ফোর্সদের সাথে মতবিনিময় করেন এবং জনগণের কাঙ্ক্ষিত পুলিশি সেবা নিশ্চিত করতে পেশাদারিত্ব, সততা ও দায়িত্বশীলতার সাথে কাজ করার জন্য দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ শহিদুল হাসান, সহকারী পুলিশ সুপার, বেলকুচি সার্কেল, জনাব মোঃ রবিউল ইসলাম, সহকারী পুলিশ সুপার, কামালখন্দ সার্কেল, সিরাজগঞ্জসহ সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জবৃন্দ।