সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:১১ অপরাহ্ন

সাংবাদিকদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে এমপি চাঁদ বিগত সময়ে সাংবাদিকদের কণ্ঠ বেধে রাখা হয়েছিল

মোঃ শফিকুল ইসলাম রাজশাহী ব্যুরো চীফঃ
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

মোঃ শফিকুল ইসলাম রাজশাহী ব্যুরো চীফঃ

রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেছেন, বিগত সময়ে সাংবাদিকদের কণ্ঠ বেধে রাখা হয়েছিল। কখনও স্বাধীন ভাবে সাংবাদিকরা তাদের দায়িত্ব পালন করতে পারেনি। এক রকম সারা দেশের গনমাধ্যমকে গলা চেপে ধরে রেখে তাদের ইচ্ছা অনুযায়ী সাংবাদিকদের চলতে বা লিখতে বাধ্য করেছিল ফাসিষ্ট আওয়ামী সরকার। বুধবার দুপুরে রাজশাহীর চারঘাটে চারঘাট প্রেসক্লাব কর্তৃক আয়োজিত অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,দেশ এখন পরিবর্তনের দিকে ধাবিত হচ্ছে। বিএনপির চেয়ারম্যান তারুণ্যের অহংকার বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ইচ্ছা সাংবাদিকরা স্বাধীন ভাবে কাজ করবে। আমার বা আমার দলের ভুল হলে সেগুলোও তাদের লিখনীর মাধ্যমে তুলে ধরা হোক। এতে আমরা সবাই সঠিক ভাবে দায়িত্ব পালন করতে পারবো। আমি আপনাদের এলাকার এমপি হিসেবে আপনাদেও অভয় দিয়ে জানাতে চাই। আপনারা আমার ও আমার নেতাকর্মীরা ভুল করলে আপনারা সেটাও তুলে ধরেন। আমি চাই চারঘাট-বাঘায় সব ধরণের অন্যায়, অবিচার দুর করে শান্তি নগরী গড়তে।

অবৈধ ভাবে পুকুর খননে যত বড় ক্ষমতাধর ব্যাক্তি জড়িত থাকবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে। মাদক ও অবৈধ পুকুর খননের ব্যাপারে আমি যুদ্ধ ঘোষনা করেছি। আর এগুলো বন্ধ করতে আমি সাংবাদিকদের পাশে চাই। আমি এমপি হয়েও যদি কোন ধরণের ভুলভ্রান্তি করি। আপনারা স্বাধীন ভাবে সেগুলোও লিখেন। গত কয়েকদিন চারঘাটের সিপাইপাড়া এলাকায় ওয়ার্ড বিএনপির সভাপতি খুনের ঘটনায় ন্যায়, নিষ্ট ও সততার সঙ্গে সঠিক বিষয়টি সাংবাদিকদের তুলে ধরার আহবান জানান।
তিনি সাংবাদিকদের উদ্দ্যেশে বলেন, আপনারা ওই এলাকায় যান। এলাকাবাসী, নিহতের পরিবারসহ প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে সত্যটা তুলে ধরেন। আমি চাইনা অযথা কোন মানুষ যাতে অন্যায় ভাবে ক্ষতিগ্রস্থ না হয়।

সব শেষে তিনি চারঘাট প্রেসক্লাবের নিজস্ব ভবন নির্মানসহ সার্বিক বিষয়ে সব সময় সাংবাদিকদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চুর সভাপতি ও সাধারন সম্পাদক মিজানুর রহমানের সার্বিক তত্ববধানে ও সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সভাপতি সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল,সাংগঠনিক সম্পাদক হাসান মাসুদ, পৌর বিএনপির সাধারন সম্পাদক নজমুল হক, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মাইনুল হক সান্টু প্রমুখ।

মো: শফিকুল ইসলাম
রাজশাহী ব্যুরো চীফ

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ