শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

ফেসবুকে অপপ্রচার ও মিথ্যা মামলার প্রতিবাদে দিরাইয়ে গ্রামবাসীর মানববন্ধন

​স্টাফ রিপোর্টার গোলাম জিলানী দিরাই:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

​স্টাফ রিপোর্টার গোলাম জিলানী দিরাই:

সুনামগঞ্জের দিরাই উপজেলার চিতলিয়া গ্রাম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্য এবং গ্রামবাসীকে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে উপজেলার সরমঙ্গল ইউনিয়নের চিতলিয়া গ্রামবাসীর উদ্যোগে চিতলিয়া নাট মন্দির প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।

​মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নায়েক জুয়েল দাস তার নিজ গ্রাম চিতলিয়াকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে গ্রামের সম্মানহানি করছেন। শুধু তাই নয়, নিজের প্রভাব খাটিয়ে গ্রামের সাধারণ মানুষ ও উদীয়মান শিক্ষার্থীদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন।
বক্তারা অভিযোগ করে বলেন, ​একজন পুলিশ সদস্য হয়েও নিজ গ্রামের মানুষের বিরুদ্ধে এমন প্রতিহিংসামূলক আচরণ ও অপপ্রচার অত্যন্ত দুঃখজনক।

​জুয়েল দাসের মামাতো ভাইদের মাধ্যমে এলাকায় ইয়াবা, মদ ও চুরির মতো অপরাধ সংগঠিত হয়। ইতিপূর্বে এসব ঘটনায় বিচার-শালিস হওয়ায় ক্ষুব্ধ হয়ে তিনি গ্রামের বিরুদ্ধে লিপ্ত হয়েছেন।

​অবিলম্বে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং জুয়েল দাসের বিরুদ্ধে আইনগত ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানানো হয়।

​আকাশ দাসের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন— সাবেক ইউপি সদস্য সূর্যলাল দাস, কৃষ্ণধন দাস, গণেণ দাস, বীর মুক্তিযোদ্ধা কুমোধ রঞ্জন দাস, বীর মুক্তিযোদ্ধা বিজন দাস, সেতু রঞ্জন দাস, সনজিত দাস প্রমুখ। এছাড়াও মানববন্ধনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী এবং ভুক্তভোগী পরিবারের সদস্যরা অংশ নেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ