শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

টেকনাফে পাহাড়ি অপহরণকারীদের গুলিতে রাখাল গুলিবিদ্ধ

শাহাব উদ্দিন মুন্না কক্সবাজার প্রতিনিধি।
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

শাহাব উদ্দিন মুন্না কক্সবাজার প্রতিনিধি।

কক্সবাজারের টেকনাফে পাহাড়ি ধরে নিয়ে যাওয়ার চেষ্টা ব্যর্থ হলে দৌড়ে পালানোর সময় গুলি
মানবপাচারকারী ও অপহরণকারী সন্ত্রাসীদের গুলিতে ছৈয়দ আলম নামে এক রাখাল গুলিবিদ্ধ হয়েছেন।
বুধবার (১১ মার্চ) দুপুরে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বড়ডেইল এলাকার বাসিন্দা ছৈয়দ আলম পাহাড়ে গরু চরাতে গেলে একদল পাহাড়ি অপহরণকারী তাকে জোরপূর্বক ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তিনি তাদের হাত থেকে বাঁচতে দৌড়ে পালানোর চেষ্টা করলে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

গুলিতে ছৈয়দ আলম গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা পাহাড়ি সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ