শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

লামা ফাঁসিয়াখালি, লাকড়ি বোঝাই কাটা জীপ খাদে উল্টে নিহত ২, আহত ১ জন,

মো: আলী হোসেন,লামা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

মো: আলী হোসেন,লামা প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিখালী ইউনিয়নে লাকড়ি বোঝাই একটি কাটা জীপ খাদে উল্টে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে ইয়াংছা আর্মি ক্যাম্পের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বাশখাইল্যা ঝিরি এলাকার আলমগীর (ড্রাইভার) ও হাইক্কাঝিরি এলাকার আনোয়ার। আহত হয়েছেন ঠান্ডাঝিরি এলাকার পুতিয়া নামের এক ব্যক্তি।

স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াংছা বনপুর এলাকা থেকে ইয়াংছা বাজারের দিকে যাওয়ার পথে লাকড়ি বোঝাই কাটা জীপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান পাশে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং একজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠান। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ