
মুরছালিন হোসেন, বিরল (দিনাজপুর) প্রতিনিধি॥
দিনাজপুরের বিরল উপজেলার ধামইর ইউনিয়নে সোসাইটি ফর উদ্যোগ এর আয়োজনে অধিকার ও জেন্ডার সমতা উন্নতকরণের মাধ্যমে বঞ্চিত নারীদের ক্ষমতা শক্তিশালী করা প্রকল্পের আওতায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেলাধূলা, র্যালী ও আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার- প্রতিপাদ্য নিয়ে এবার বিশ্বের অন্যান্য দেশের সাথে বাংলাদেশও দিবসটি উদযাপিত হয়েছে।
সোমবার ঢেরাপাটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে র্যালী শেষে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক। স্বাগত বক্তব্য রাখেন সোসাইটি ফর উদ্যোগ এর নির্বাহী পরিচালক উম্মে নেহার।
ঢেরাপাটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কলেন চন্দ্র দেবশর্মা এর সভাপতিত্বে অনুষ্ঠানে সোসাইটি ফর উদ্যোগ এর প্রকল্প ব্যবস্থাপক মাহফুজ আলম, বাজনাহার নারী দলনেত্রী এনতেজা, গোবিন্দপুর নারী দলনেত্রী জেসমিন ও দুলালী রানী বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে খেলাধূলায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।