বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

বিরলে জামায়াতের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

‎মুরছালিন হোসেন, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

‎মুরছালিন হোসেন, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।।

‎দিনাজপুরের বিরলে জামায়াতের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
‎শনিবার (৭মার্চ) বিকেলে উপজেলা জামায়াতের আয়োজনে বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ১৭রমজান ঐতিহাসিক বদর দিবস ও রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান আলোচনা পেশ করেন জেলা জামায়াতের তা’লীমুল বিভাগীয় সেক্রেটারি অধ্যক্ষ (অবঃ) এ কে এম আফজালুল আনাম।

‎বিরল উপজেলা জামায়াতের আমীর হাফেজ আব্দুর রশিদ এর সভাপতিত্বে এবং সেক্রেটারি মোঃ আজমির হোসাইন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-০২ (বিরল-বোচাগঞ্জ) আসনে নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক মোঃ তৈয়ব আলী, পৌর জামায়াতের সভাপতি মোঃ মাজেদুর রহমান, সেক্রেটারি আলতাফ হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন বিরল উপজেলা শাখার সভাপতি মোঃ নাজমুল ইসলাম, জাতীয় ছাত্র শক্তির বিরল উপজেলা আহবায়ক মোঃ হারুনুর রশিদ, ইসলামী ছাত্রশিবির বিরল উপজেলা শাখার সভাপতি আসাদুজ্জামান নুর প্রমূখ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ