মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

রামগঞ্জে ধসে পড়া দেওয়ালে চাপা পড়ে এক যুবক নিহত, আহত ২

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ শরিফুল ইসলাম ভূঁইয়া।
  • প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ শরিফুল ইসলাম ভূঁইয়া।

লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি ওষুধের দোকানের নির্মাণাধীন দেয়াল ধসে পড়ে। এতে ফাহাদ হোসেন (১৭) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছেন।

এ দুর্ঘটনায় মোঃ খোরশেদ আলম ও মোঃ আমির হোসেন সহ দুইজন গুরুতর আহত হয়েছেন। ৮মার্চ (রবিবার) বিকেলে রামগঞ্জ পুলিশ বক্স সংলগ্ন রামগঞ্জ- সোনাইমুড়ী বাইপাস সড়কের পাশে আল-মুনছুর ড্রাগ হাউজে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাহাদ রামগঞ্জ পৌরসভার বাঁশঘর ওয়ার্ডের
আহম্মদ আলী হাজী বাড়ির আলমগীর হোসেন বকুলের ছেলে।

সে উপজেলার নিচহরা সমাজকল্যাণ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রামগঞ্জ শহরে সোনাইমুড়ী সড়কের পাশে জেলা পরিষদের খালপাড়ে আল-মুনছুর ড্রাগ হাউজের নির্মাণাধীন দেয়াল হঠাৎ ভেঙে সড়কের ওপর পড়ে যায়। এ সময় সেখানে থাকা ফাহাদ হোসেন দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় ভ্যানচালক খোরশেদ আলম ও তার ভাই আমির হোসেন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে রামগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে যান। পরে তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠান।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ ২৪ ফেব্রুয়ারী রাত ১১টার রামগঞ্জ শহরে -সোনাইমুড়ী সড়কের পাশে জেলা পরিষদ খালের উপর আলমুনছুর ড্রাগ হাউজের লোকজন দোকান নির্মান করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারশিদ বিন এনাম ও সহকারী কমিশনার (ভূমি) মো. জিয়াউল হক ঘটনাস্থলে গিয়ে খালের ওপর নির্মিত আল-মুনছুর ড্রাগ হাউজ ভবনের নির্মাণকাজ বন্ধ করে দেন। পরে নির্বাহী কর্মকর্তা এএসআই জয়নালকে তালা মেরে রাখার জন্য দির্দেশ প্রদান করেন। ঘটনার দুইদিন পরই অদৃশ্য শক্তির ইন্দনে আল মুনছুর ড্রাগ হাউজের লোকজন আবার অবৈধভাবে দোকানটির নির্মান কাজ শুরু করলে গতকাল রবিবার বিকেলে লেবাররা কাজ করতে গেলে এদুর্ঘনটা ঘটে।
দুর্ঘটনার পর রামগঞ্জ উপজেলা ভূমি কর্মকর্তা মোঃ জিয়াউল হক ও রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফারশিদ বিন এনাম জানান, জেলা পরিষদের খালের উপর অবৈধ দোকান ঘর নির্মানের সংবাদ পেয়ে তা বন্ধ করে দিয়েছি। এরপরে তারা গোঁপনে কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ