মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকা থেকে ২ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজার জেলা প্রতিনিধি।
  • প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

কক্সবাজার জেলা প্রতিনিধি।

কক্সবাজার টেকনাফে অভিযান চালিয়ে ১১ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ২ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার করেছে নৌবাহিনী।

উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয় বলে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জানা গেছে, নৌবাহিনীর কন্টিনজেন্ট গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্র টেকনাফের হ্নীলা এলাকায় মাদক বিক্রি ও পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ মাদক মজুত করে রেখেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নৌবাহিনীর একটি বিশেষ আভিযানিক দল হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদক কারবারিদের আস্তানা হতে ০২টি সাদা রঙের বস্তা উদ্ধার করা হয়।

এসময় উদ্ধারকৃত বস্তুাগুলো তল্লাশি করে ২ লক্ষ ৩০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ১১ কোটি ৫০ লক্ষ টাকা।
পরবর্তীতে, উদ্ধারকৃত ইয়াবাসমূহের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।
#####

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ