সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

সাগর পথে মালয়েশিয়া পাচার চেষ্টায় ৩২ জন উদ্ধার,

জামাল উদ্দীন।
  • প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

জামাল উদ্দীন।

টেকনাফের বাহারছড়ায় পেঁপে বাগান থেকে যৌথ অভিযানে নারী-পুরুষ ও শিশু উদ্ধার; পাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যায়

কক্সবাজারের টেকনাফে সাগর পথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটক করে রাখা নারী, পুরুষ ও শিশুসহ ৩২ জনকে উদ্ধার করেছে যৌথ বাহিনী।
রবিবার (৮ মার্চ ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কয়েকজন নারী, পুরুষ ও শিশুকে টেকনাফ থানাধীন বাহারছড়া ইউনিয়নের নোয়াখালি জুম্মাপাড়া এলাকায় কুখ্যাত মানবপাচারকারী মো. আব্দুল আলী এলজিইডি সড়ক সংলগ্ন একটি পেঁপে বাগানে আটকে রেখেছে।

এ তথ্যের ভিত্তিতে রবিবার (৮ মার্চ) রাত আনুমানিক ২টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া ও র‍্যাবের সমন্বয়ে উক্ত এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন পেঁপে বাগানটিতে তল্লাশি চালিয়ে পাচারের উদ্দেশ্যে বন্দি করে রাখা নারী, পুরুষ ও শিশুসহ মোট ৩২ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশ পাঠানোর প্রলোভন দেখিয়ে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা করছিল।
উদ্ধার হওয়া ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ