
স্টাফ রিপোর্টার গোলাম জিলানী দিরাই :
দিরাই উপজেলার জগদল ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে দিরাই উপজেলা বিএনপির উদ্যোগে এক বিশাল সমাবেশ ও ধানের শীষের মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলে দিরাই উপজেলা ছাত্রদলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়।
প্যারিস মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবদল নেতা প্রবাসী শামসুল আলমের পক্ষ থেকে ৫০০ শত গেজ্ঞি জগদল ইউনিয়নের নেতাকর্মীদের মাঝে ধানের শীষ প্রতীক সংবলিত গেঞ্জি বিতরণ করা হয়।
নেতাকর্মীরা জানান, প্রবাসে অবস্থান করলেও শামসুল আলম দেশ ও দলের প্রতি দায়িত্ববোধ থেকে নিয়মিত খোঁজখবর রাখছেন এবং সাংগঠনিক কার্যক্রমে সহযোগিতা করে যাচ্ছেন।
সমাবেশে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।