বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

২০ রাউন্ড গুলিসহ তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার

মোঃ কামাল উদ্দিন।
  • প্রকাশের সময় : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

মোঃ কামাল উদ্দিন।

গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ৮ নম্বর চর এলাহী ইউনিয়নের পূর্ব চর লেংটা চর বালুয়া সীমান্তের ৫ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে ২০ রাউন্ড গুলিসহ তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকাল আনুমানিক ৫টার দিকে চাইরের খালের মসজিদ সংলগ্ন এলাকায়, মসজিদের দক্ষিণ পাশে নুরু মিয়ার ছেলে নুরুল হকের বাড়িতে এই অভিযান পরিচালিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চর বালুয়া উডির চর জলদস্যু শাহীন ডাকাত ও আশরাফ ডাকাতের নেতৃত্বে একটি সন্ত্রাসী চক্র এলাকায় সক্রিয় ছিল। তারা অসহায় মানুষকে গুম, খুন ও হত্যার পাশাপাশি জোরপূর্বক জমি দখল, কৃষিজমি আত্মসাৎ এবং জেলেদের জিম্মি করে মাছ লুট করে আসছিল। এই চক্রের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানা সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

অভিযানটি পরিচালনা করেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুল হাকিম। তার নেতৃত্বে পুলিশের একটি প্রশাসনিক টিম এবং ডিএসবি কর্মকর্তাদের সহযোগিতায় অভিযান চালিয়ে তিনটি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং সফল অভিযানের জন্য কোম্পানীগঞ্জ থানা পুলিশকে অভিনন্দন জানিয়েছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ