বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

বাগেরহাটে নারী মাদক করবারি বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকা সহ গ্রেফতার

এ এইচ নান্টু, স্টাফ রিপোর্টার (বাগেরহাট)।
  • প্রকাশের সময় : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

এ এইচ নান্টু, স্টাফ রিপোর্টার (বাগেরহাট)।

বাগেরহাটের মোংলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৮ বোতল বিদেশি মদ, ২ পিচ ইয়াবা, মাদক বিক্রির নগদ ৪২ হাজার টাকাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ ও নৌবাহিনী।
বুধবার(২১ জানুয়ারি)গভীর রাতে পৌর শহরের মাদ্রাসা রোড এলাকায় এই অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃত নারী সাফিয়া বেগম (৫৬) ওই এলাকার মো: আব্দুর রহিমের স্ত্রী।

পুলিশ সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও নৌবাহিনী পৌর শহরের মাদ্রাসা রোডের একটি বাড়িতে অভিযান পরিচালনা করে সাফিয়া বেগমকে গ্রেপ্তার করা হয়। এসময় তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ১৮ বোতল বিদেশি মদ, ২ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৪২ হাজার টাকা এবং ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত সাফিয়া বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আজ সকালে তাকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।#

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ