বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত 

ঠাকুরগাঁও প্রতিনিধি: মোঃ রবিউল আওয়াল।
  • প্রকাশের সময় : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি: মোঃ রবিউল আওয়াল।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এর হলরুমে ২১ জানুয়ারি ২০২৬ ইং বুধবার সন্ধ্যায় মহান স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৯০ তম জন্ম বার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ২ আসনের মনোনীত এমপি পদপ্রার্থী ডাক্তার আব্দুস সালাম,
অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীগণ বক্তব্য বলেন আজ আমরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করছি বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী। এই দিনে তাঁর প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।

শহীদ জিয়াউর রহমান ছিলেন একজন সাহসী মুক্তিযোদ্ধা, দূরদর্শী রাষ্ট্রনায়ক এবং আপস হিন দেশপ্রেমিক। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে মুক্তির সংগ্রামে ঐক্যবদ্ধ করেছিলেন। তাঁর সেই দৃপ্ত কণ্ঠস্বর আজও আমাদের প্রেরণার উৎস। জুলফিকার হোসেন বক্তব্য বলেন আজ তাঁর ৯০তম জন্মবার্ষিকীতে আমাদের অঙ্গীকার হোক, শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে একটি গণতান্ত্রিক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করা।
পরিশেষে, মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং আমাদেরকে তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার তৌফিক দেন।
 বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন। মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ