রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

বাগেরহাটে বিপুল পরিমাণ গাঁজা সহ মাদক কারবারি আটক

এ এইচ নান্টু, স্টাফ রিপোর্টার (বাগেরহাট)।
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

এ এইচ নান্টু, স্টাফ রিপোর্টার (বাগেরহাট)।

১১ কেজি গাঁজাসহ বাগেরহাটে আনোয়ার হোসেন (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রবিবার (১৮ জানুয়ারি) রাতে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে দোলা নামের যাত্রীবাহী পরিবহনে তল্লাশি চালিয়ে গাঁজাসহ ওই ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃত আনোয়ার হোসেন বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার ফুলহাতা গ্রামের আব্দুল হাকিমের ছেলে।
বাগেরহাটের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করা হয়।

এ সময় কালো একটি ব্যাগ থেকে ১১ কেজি গাজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ব্যাগটির মালিক আনোয়ার হোসেন জানায়, কচুয়ার এক মাদক ব্যবসায়ীর কাছে সরবরাহের জন্য ঢাকা থেকে এসব গাজা বহন করছিলেন তিনি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে বাগেরহাট সদর থানায় হস্তান্তর করা হবে।’
তিনি আরো বলেন, মূলত কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত থেকে গাজা সংগ্রহ করে একটি চক্র ঢাকায় মজুত করে রাখে।

সুযোগ অনুযায়ী দেশের বিভিন্ন প্রান্তে তারা সরবরাহ করে। আনোয়ার এই মাদক ব্যবসায়ী চক্রের একজন সদস্য। তার সঙ্গে অন্য যারা জড়িত আছ তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ