শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:১১ অপরাহ্ন

চৌগাছা কাঁচাবাজার আড়ৎদার ব্যবসায়ী সমিতির আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ আসিফ ইকবাল রকি চৌগাছা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে

মোঃ আসিফ ইকবাল রকি
চৌগাছা প্রতিনিধি

চৌগাছা কাঁচাবাজার আড়ৎদার ব্যবসায়ী সমিতির উদ্যোগে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি অনুষ্ঠিত হয় ১৭ জানুয়ারি ২০২৬,শনিবার চৌগাছা কাঁচাবাজার বটতলা প্রাঙ্গণে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা বণিক সমিতির সভাপতি ও সাবেক পৌর মেয়র জনাব সেলিম রেজা আওলিয়ার এবং অত্র সমিতির সদস্য সচিব জনাব আইনাল হোসেন। এছাড়াও সমিতির অন্যান্য সদস্যবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র সমিতির আহ্বায়ক মোঃ হুসিয়ার রহমান। সভার সঞ্চালনার দায়িত্ব পালন করেন অত্র সমিতির কার্যনির্বাহী সদস্য মোঃ মুকুল হোসেন।
সভায় বাজার ব্যবস্থাপনা, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং সমিতির ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। বক্তারা ব্যবসায়ীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং কাঁচাবাজারের উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের উপর গুরুত্বারোপ করেন

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ