
বাগেরহাট (শরণখোলা) প্রতিনিধি :
বাগেরহাটের শরণখোলা উপজেলার ৩নং রায়েন্দা ইউনিয়নের চাল রায়েন্দা এলাকায় ঘটেছে এমন হৃদয়বিদারক ঘটনা। রায়েন্দা মীরা বাড়ি সংলগ্ন তাফালবাড়ী রোডে লাল মিয়া হাওলাদার-এর বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে স্থানীয়রা প্রাণপণ চেষ্টা করেও ঘরের ধারে-কাছেও যেতে পারেননি। মুহূর্তেই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বসতঘরসহ পরিবারের প্রয়োজনীয় সব জিনিসপত্র।
ঘটনার সময় লাল মিয়া হাওলাদার বাড়িতে ছিলেন না। তিনি জীবিকার তাগিদে নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। ফিরে এসে দেখে বসতঘরসহ পরিবারের প্রয়োজনীয় সব পুড়ে ছাই।মেয়ের বিবাহ উপলক্ষে ঘরে থাকা স্বর্নলংকার ও টাকাসহ আনুমানিক ২০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। লালমিয়ার দুচোখ ছাপানো শুধু হতাশা আর একবুক কষ্টের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে যায়। শীতের তীব্রতায় সব হারিয়ে চরম দুর্ভোগে পড়েছে লালমিয়া।