শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

বিএনপি ধর্ম ব্যবসা করে না ; বিএনপি ইসলামকে রক্ষা করে নড়াইলে নির্বাচনী জনসভায়-ডক্টর এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি :

নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. এজেডএম ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, বিএনপি একটি সুশৃংখল গণতান্ত্রিক দল। বিএনপি ধর্মকে নিয়ে ব্যবসা করে না ; বিএনপি ইসলামকে রক্ষা করে। ভোটের মাঠে একটি দল বেহেশতের টিকিট বিক্রি করছে। এটা ইসলাম বিরোধী কাজ। কে বেহেস্তে যাবে, আর কে বেহেস্তে যাবে না ; তা নির্ধারণ করার একমাত্র মালিক আল্লাহ।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৪ টায় নড়াইলের লোহাগড়া উপজেলার ১ নং নলদী ইউনিয়ন বিএনপির আয়োজনে নলদী ক্লাব মাঠে ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো : জিল্লুর রহমানের সভাপতিত্বে ও যুবদল নেতা কামরুজ্জামান উজ্জলের পরিচালনায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি উপরোক্ত কথা বলেন।

আলোচনাসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম পলাশ,
জেলা বিএনপির বর্তমান সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহবুব মোর্শেদ জাপল, সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, জেলা কৃষকদলের সভাপতি মোঃ নবীর হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস, নলদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান জামান , বিএনপি নেতা রেজাউল ইসলাম রেজা, নড়াইল জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম, হবখালী ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক রিয়াজুল ইসলাম টিংকু, লোহাগড়া পৌর বিএনপির সহ-সভাপতি এসএম শাহিন বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক মুসা মোল্যা, লোহাগড়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমী, ছাত্রদল নেতা শরিফুল ইসলাম লায়ন, লোহাগড়া কলেজ ছাত্রদলের সভাপতি আনিসুর রহমান, কাজী জিয়াউর রহমান লোটাস, জসিম উদ্দিনসহ প্রমূখ।

আলোচনাসভা শেষে মাওলানা হেলাল হোসেনের সঞ্চালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে নড়াইল জেলা ও লোহাগড়া উপজেলা বিএনপির বিপুল সংখ্যক নেতা কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। পরে তিনি নলদী ইউনিয়নের গোপালপুরে একটি মতুয়া ধর্মীয় সভায় যোগদান করেন। তিনি সকলকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

শরিফুজ্জামান
নড়াইল।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ