বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

বীরগঞ্জে গণভোট ২০২৬ বিষয়ে অংশীজনদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মোঃ সালাম রাব্বানী স্টাফ রিপোর্টার,দিনাজপুর।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

মোঃ সালাম রাব্বানী
স্টাফ রিপোর্টার,দিনাজপুর।

দিনাজপুরের বীরগঞ্জে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণভোট ২০২৬ বিষয়ে অংশীজনদের নিয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন।

সভায় উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সানজিদা খানম, উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জামিল উদ্দিন মন্ডল এবং উপজেলা নির্বাচন অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা পবিত্র রায়।

এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বীরগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ