
কয়রা (খুলনা) প্রতিনিধ:
খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলমগীর হোসেনকে অনৈতিক কার্যকলাপের অভিযোগে জনতা আটক করেছে। তিনি স্থানীয়ভাবে আওয়ামী যুবলীগের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত।
স্থানীয়দের অভিযোগ, হিন্দু সম্প্রদায়ের মদন কুমারের স্ত্রীর ঘরে অনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকার সময় এলাকাবাসী তাকে হাতেনাতে আটক করে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এলাকাবাসীর আরও দাবি, অভিযুক্ত ইউপি সদস্য এর আগেও বিভিন্ন নারীর সঙ্গে একই ধরনের অনৈতিক আচরণে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তারা নিরপেক্ষ তদন্ত ও দোষ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।