বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

নির্বাচনকে সামনে রেখে কটিয়াদীতে বিএনপির উঠান বৈঠক ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

মোঃ জজ মিয়া কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

মোঃ জজ মিয়া
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

আজ শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের ফেকামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জালালপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে উঠান বৈঠক ও দোয়া অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের জন্য কাজ করার আহ্বান জানানো হয়। উঠান বৈঠক শেষে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ ২ (কটিয়াদী- পাকুন্দিয়া) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জালাল উদ্দিন।
তিনি বলেন, আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দিবো এই অধিকার যেমন আমার আছে, তেমনি আপনাদেরও আছে। তাহলে আজ আমরা কেন ধানের শীষের কথা বলছি? কেন আপনাদের ধানের শীষে ভোট দিতে আহ্বান জানাচ্ছি?
এর কারণ হলো দেশনায়ক তারেক রহমান দেশের মানুষের কল্যাণে যে বাস্তবভিত্তিক পরিকল্পনাগুলো দিয়েছেন, সেগুলো বাস্তবায়িত হলে সাধারণ মানুষ উপকৃত হবে। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও স্বাস্থ্য কার্ডের মাধ্যমে মানুষ সরাসরি সুবিধা পাবে। পাশাপাশি ইমাম ও ধর্মীয় ব্যক্তিদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থার কথাও বলা হয়েছে।

আপনারা আমার সব আপনারাই আমার পরিবার, আপনারাই আমার শক্তি। আপনাদের ভালোবাসা ও মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন, যাতে এমপি হিসেবে আপনাদের পাশে থেকে সেবা করতে পারি। আসুন, সবাই মিলে ধানের শীষে ভোট দিই। ধানের শীষে ভোট দিয়ে দেশনায়ক তারেক রহমানকে প্রধানমন্ত্রী করি এবং একটি জনকল্যাণমূলক বাংলাদেশ গড়ে তুলি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও কটিয়াদী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব, তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিঠু, যুগ্ন সাধারন সম্পাদক শফিকুল ইসলাম ফুলু,সাংগঠনিক সম্পাদক হাজী মোহাম্মদ আলী,জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মোঃ শফিকুল ইসলাম শ্যামল,জালালপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহিন মিয়া সাংগঠনিক সম্পাদক আনিসুজ্জামান, লোয়াজুরি ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল মুতিন জুয়েল,আচমিতা ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ হান্নান,মমরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরী ও জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল আলম, উপজেলা বিএনপি ও মহিলা দলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মোঃ জজ মিয়া
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ