বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

শৈত্য প্রবাহ আর কয়দিন থাকবে জানালেন আবহাওয়াবিদ

তৌহিদুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি।
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

তৌহিদুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি।

সারাদেশে জেঁকে বসেছে শীত। কথায় আছে মাঘের শীতে বাঘের গায়ে লাগে, এই প্রবাদ দিয়ে শীতের তীব্রতাকে বোঝানো হয়। মাঘ মাসে এতটাই শীত পড়ে যে বাঘ ও শীতে কাবু হয়ে যায়। তবে মাঘের আগে পৌষেই যেন জেঁকে বসেছে শীত।

এ অবস্থায় দেশের ২৪ জেলা আজ বৃহস্পতিবার ৮ই জানুয়ারি শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর তথ্য মতে এই শৈত্য প্রবাহ আর কয়দিন চলবে এমন প্রশ্নের উত্তরে আবহাওয়াবিদ শাহিনুর ইসলাম বলেন শৈত্য প্রবাহ আরো কয়েকদিন চলতে পারে তাহাতে নতুন নতুন জেলা যুক্ত হতে পারে আবার কিছু জেলা বাদ পড়তে পারে। তবে শৈত্য প্রবাহ দ্রুত যাচ্ছে না। এক সপ্তাহের বেশি সময় ধরে তা চলতে পারে।

এদিকে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি। এ বিষয়ে আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুর ইসলাম বলেন রংপুর ও রাজশাহী বিভাগে সব জেলায় আজ শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। এর পাশাপাশি ৮ জেলা অর্থাৎ গোপালগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা , ফেনী, খুলনা , যশোর , চুয়াডাঙ্গা ও কুষ্টিয়াতে ও বইছে শৈত্য প্রবাহ । রংপুর ও রাজশাহী বিভাগে দুই জেলায় সংখ্যা ১৬ , তাই সব মিলিয়ে আজ ২৪ জেলা শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে , গতকাল দেশের ৪৪ জেলায় শৈত্য প্রবাহ ছিল। সর্বশেষ সারাদেশের জন্য দেওয়া ১২০ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়ার শুম্ক থাকতে পারে। বিরাজমান শৈত্য প্রবাহ অব্যাহত থাকতে পারে ।

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে গণ কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তাহা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনে তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং বাকি সময় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ