বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

বিদ্যুৎ সংযোগের নামে ঘুষ দাবির অভিযোগ উঠেছে পল্লী বিদ্যুতের কর্মচারীদের বিরুদ্ধে

তৌহিদুল ইসলাম চৌধুরী।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

তৌহিদুল ইসলাম চৌধুরী।

বিদ্যুৎ সংযোগের নামে ঘুষ দাবির অভিযোগ পটুয়াখালীর কলাপাড়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম, পিওসি জুনিয়র ইঞ্জিনিয়ার লাইন টেকনিশিয়ানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চৌকি আদালতের বিচারক রাব্বি ইসলাম রনি মামলাটি আমলে নিয়ে আদালতের উপ পুলিশ পরিদর্শককে আগামী ২৮ জানুয়ারি অভিযোগের বিষয়ে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী কাইয়ুম মিয়া এ আদেশের সত্যতা নিশ্চিত করেন। এর আগে কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হোসেন আসামিদের বিরুদ্ধে আদালতে মামলাটি দায়ের করেন।

মামলার সূত্রে জানা যায় আসামিরা উপজেলায় নিরহ মানুষের কাছ থেকে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সংযোগের নাম করে অন্যায় ভাবে ঘুষ গ্রহণ করে আসছে। এমনকি আইনজীবী সমিতির সদস্যদের অবসরকালীন সময়ে ব্যাডমিন্টন খেলার জন্য আদালতের মসজিদ থেকে অনুমতি সাপেক্ষে বিদ্যুৎ সংযোগ চাইলে প্রথমেই অপারাগত প্রকাশ করে এবং পরে আইনজীবী সমিতির পিয়নের কাছ থেকে ১০ হাজার টাকা ঘুষ দাবি করে। আসামিদের দাবীকৃত ঘুষের টাকা না দেয়ায় ঘটনার দিন ও সময় আসামিরা এডভোকেট সমিতির পিয়ন জামাল প্রতিবাদ করলে আসামিরা পিয়নকে মারধর সহ সংশ্লিষ্ট দন্ডবিধি ধারার অপরাধ সংগঠিত করে।

কলাপাড়া চৌকি আদালতে আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন বলেন পল্লী বিদ্যুৎ সমিতির দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের যথাযথ আইনের আওতায় নিয়ে আসলে বিদ্যুৎ সেবা গ্রহীতারা হয়রানি থেকেই মুক্তি পাবে। এ বিষয়ে কলাপাড়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম জয় প্রকাশ নন্দী বলেন মসজিদের বিদ্যুৎ সংযোগের মূল সার্ভিস তার থেকে বিদ্যুৎ নিয়ে তারা ব্যাডমিন্টন খেলছিল , সাময়িক সময়ের জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পরে মসজিদের পুনরায় সংযোগ দিয়ে দেওয়া হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ