
তৌহিদুল ইসলামিক চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি।
নির্বাচনকে সামনে রেখে সারাদেশে শুরু হচ্ছে যৌথবাহিনীর অভিযান। বলেছেন ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ ৪/১/২৬ ইং রোববার বিকেলে কক্সবাজার জেলা প্রশাসন আয়োজিত এক সভায় তিনি আগাম এই তথ্য জানান। তিনি আশা প্রকাশ করেন , আজকের মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্র জারি হয়ে যাবে। সে পরিপত্রে উল্লেখযোগ্য বিষয় গুলো তিনি তুলে ধরে বলেন এখন থেকে যৌথ বাহিনীর অপারেশন শুরু হয়ে যাবে সারাদেশে। সকল বাহিনী প্রধানদেরকে নিয়ে নির্বাচন কমিশনে এরই মধ্যে মিটিং হয়েছে। এ বিষয়ে সকল হেডকোয়াটার অবগত আছে ।
যৌথ বাহিনীর অভিযানের মূল লক্ষ্য হবে তিনটি, এক নম্বর অবৈধ অস্ত্র উদ্ধার নির্বাচন সামনে রেখে যে অবৈধ অস্ত্রের সরবরাহ আছে সেগুলো উদ্ধার করা। আর যেগুলো উদ্ধার করা সম্ভব না সেগুলো যেন কোন মতেই অপকর্মে ব্যবহার না হয়। নির্বাচন কমিশনার বলেন দুই নম্বর বিষয় হচ্ছে চিহ্নিত সন্ত্রাসী দেরকে গ্রেফতার করা এবং আইনের আওতায় নিয়ে আসা। তিনি আরো বলেন নির্বাচন কেন্দ্রিক দল এবং প্রার্থীর যে আচরণ বিধি আছি সেই আচরণবিধিকে বড় কোন ব্যত্যয় ঘটলে তা যৌথ বাহিনী দেখবে , ছোটখাটো ব্যত্যয় রুটিন যেসব কমিটি আছে তারা দেখবে বলেও জানান তিনি। রোহিঙ্গাদের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক করেন ইসি সানাউল্লাহ বলেন ক্যাম্পগুলোকে সিল করে দিতে হবে। স্থলপথ ও সাগরপথ গুলো নজরদারি বাড়াতে হবে। যাহাতে কোনভাবেই দুষ্কৃতী কারির এগুলো ব্যবহার করে অপরাধ সংগঠিত করতে না পারে।