মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

সিরাজগঞ্জ জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত।

সিরাজগঞ্জ প্রতিনিধি মোঃ শরিফুল ইসলাম।
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ শরিফুল ইসলাম।

সিরাজগঞ্জ জেলা পুলিশের আয়োজনে আজ বৃহস্প‌তিবার সিরাজগঞ্জ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অফিসার ও ফোর্সের সমন্বয়ে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। মাস্টার প্যারেডে কুচকাওয়াজ, অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু, বি‌পিএম(বার) মহোদয়। এসময় পুলিশ সুপার মহোদয় প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউট এর উপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।

পুলিশ সুপার প্যারেড পরিদর্শন শেষে অফিসার ও ফোর্সদের উত্তম পোশাক পরিধান, প্যারেড অনুশীলন, স্বাস্থ্য সচেতনতা, পরিস্কার-পরিচ্ছন্নতা, নিয়মিত খেলাধুলা, শরীর চর্চা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

পুলিশ সুপার মহোদয় সাপ্তাহিক মাস্টার প্যারেডের অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলার যানবাহন পরিদর্শন ও চালক পুলিশ সদস্যদের বিভিন্ন প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান শেষে অস্ত্রাগারসহ পুলিশ লাইন্সের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন জনাব জনাব মোঃ মাহবুবুর রহমান, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্), জনাব মোঃ নাজরান রউফ, অতিরিক্ত পুলিশ সুপার, সিরাজগঞ্জ সার্কেল, জনাব সাইফুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার, রায়গঞ্জ সার্কেল, জনাব মোঃ হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, শাহজাদপুর সার্কেল, জনাব মোঃ আসাদুজ্জামান শাকিল, সহকারী পুলিশ সুপার, উল্লাপাড়া সার্কেল, জনাব মোঃ হুমায়ুন কবির, সহকারী পুলিশ সুপার, বেলকুচি সার্কেল, জনাব মোঃ রবিউল ইসলাম, সহকারী পুলিশ সুপার, কামারখন্দ সার্কেল, সিরাজগঞ্জসহ সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পদের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ