মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্বেও শ্রীপুরে প্রবাসীর জমি জোরপূর্বক দখল, ও চাঁদাবাজি ও মারধরের অভিযোগ,

উসমান গনি শ্রীপুর গাজীপুর প্রতিনিধি।
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

উসমান গনি শ্রীপুর গাজীপুর প্রতিনিধি।

গাজীপুরের শ্রীপুরে সৌদি প্রবাসী শরীফ খানের জমিতে ইট–বালুর ব্যবসা কেন্দ্র করে একদল সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের তাণ্ডবে ব্যবসায়ী ও শ্রমিকরা আতঙ্কে। ব্যবসায়ী আঃ সাহিদ শেখ থানায় অভিযোগ করে জানিয়েছেন বিবাদী সাদেক কাজীর নেতৃত্বে হায়েম, নাঈম, আবু ইউসুফ ও আবু সাঈদসহ ১৫–২০ জন সন্ত্রাসী দীর্ঘদিন ধরে তার কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে।

অভিযোগে বলা হয়, গত ১১ ডিসেম্বর রাত ৯টা ৩০ মিনিটে গোসিংগা–কাপাসিয়া সড়কে তার ব্যবসার চারটি লরি অবরুদ্ধ করে বিবাদীরা ৫০ হাজার টাকা দাবি করে। ড্রাইভাররা অপারগতা জানালে তাদের এলোপাতাড়ি মারধর করা হয়, লরি আটকে রাখা হয়। শোরগোল শুনে অভিযোগকারী ঘটনাস্থলে গেলে তাকেও হুমকি ও মারধরের মুখে জোর করে ১০ হাজার টাকা দিতে বাধ্য করা হয়।

ঘটনার পর ব্যবসায়ী বলেন, চাঁদা না দিলে ব্যবসা করতে দেওয়া হবে না এটা প্রকাশ্যে ঘোষণা দিয়ে গেছে তারা বিবাদী সাদেক কাজী অভিযোগ অস্বীকার করে বলেন,সবই মিথ্যা ও সাজানো নাটক। কোনো লরি আটকাইনি, কোনো চাঁদা চাইনি ব্যবসায়িক বিরোধকে চাঁদাবাজির অভিযোগে পরিণত করা হয়েছে

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাছির আহমদ  বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ