মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

বিরল উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ২৩ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মুরছালিন হোসেন, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

মুরছালিন হোসেন, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।

বিরল উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ২৩ তম বার্ষিক সাধারণ সভা (২০২৪-২০২৫ অর্থ বছর) বিরল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

বিরল উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে সেক্রেটারি ফারুক হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোঃ হাফিজুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর ক্লাস্টার প্রতিনিধি পরিষদের সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক একরাম তালুকদার, লিগ্যাল এডভাইজার বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট তাপস পাল, বিরল উপজেলা প্রাথমিক শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান জুলফিকার আলী, বিরল উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান চৌধুরী, দিনাজপুর সদর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান সহকারী অধ্যাপক খুরশিদুল আলম, কালব এর উপজেলা ব্যাবস্থাপক বিশ্বনাথ রায় প্রমূখ। অন্যান্যদের মধ্যে ভাইস চেয়ারম্যান মোখলেছার রহমান, ট্রেজারার ফরহাদ হোসেন, ডিরেক্টর উম্মে কুলসুম, দুলাল মিয়া, কালব এর উপজেলা প্রোগ্রাম অফিসার রণজিৎ কুমার রায়, দয়াময় রায়সহ নিজ নিজ প্রতিবেদন উপস্থাপন করেন।
সভায় আলোচ্যসূচি অনুযায়ী ২৯ টি আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ