মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন

কটিয়াদীতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

মোঃ জজ মিয়া কিশোরগঞ্জ প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

মোঃ জজ মিয়া
কিশোরগঞ্জ প্রতিনিধি।

কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালের দিকে পৌরসভার ৮ নং ওয়ার্ডের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কটিয়াদী পৌর ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সুজন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জজ মিয়ার সঞ্চালনায়,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ ২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট, জালাল উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাজেদুর রহমান সজল সরকার,পৌর বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান,উপজেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান স্বপন,উপজেলা বিএনপির সহ-সভাপতি শেখ জসিম উদ্দিন মেনু,পৌর বিএনপির সহ-সভাপতি নুরুল ইসলাম মন্টু,পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজী,পৌর যুগ্ন সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ মোশাররফ হোসেন মাসুদ,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক পাটোয়ারী,সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম রতন, পৌর বিএনপির অর্থ সম্পাদক ও ৭ নং ওয়ার্ড বিএনপি সভাপতি ফারুক মিয়া, পৌর বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক এ এইচ রনিসহ
অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন,
আলোচনা শেষে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া পরিচালনা করেন হালুয়াপাড়া মশল্লা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা জাকারিয়া সাহেব,

মোঃ জজ মিয়া
কিশোরগঞ্জ প্রতিনিধি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ