মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

বোয়ালখালী উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবি ও বিজয় দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মো: তাজুল ইসলাম, বোয়ালখালী প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

মো: তাজুল ইসলাম, বোয়ালখালী প্রতিনিধি :

বোয়ালখালী উপজেলা প্রশাসনের আয়োজনে আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা নবাগত ইউএনও মোঃ মেহেদী হাসান ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক কানিজ ফাতেমার সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন- বোয়ালখালী থানার অফিসার মোহাম্মদ মুহাম্মদ লুৎফুর রহমান, কৃষি অফিসার শাহানুর ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার হারুনুর রশীদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার সুজন কান্তি দাশ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: তোফায়েল আহমদ, বীর মুক্তিযোদ্ধা শরৎ চন্দ্র বড়ুয়া, মহসীন খান তরুন, বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি অধীর বড়ুয়া,
কধুরখীল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ বড়ুয়া, দক্ষিণ করলডেঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক ইসলাম, ইউপি চেয়ারম্যান হামিদুল হক মান্নান, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা রিদুয়ানুল করিম, উপজেলা জামায়তের আমীর ডা: খোরশেদ আলম, বিএনপি নেতা আলহাজ্ব মো: ইসহাক চৌধুরী, বিএনপি নেতা হাজী আবু আকতার,উপজেলা স্কাউটের সাধারন সম্পাদক শিক্ষক আকতার হোসেন, শিক্ষিকা ফারজানা ইসলাম,সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসভায় শহীদ বুদ্ধিজীবি ও মহান বিজয় পালনে প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণে বিভিন্ন উপ-কমিটি গঠনত্তোর দায়িত্ব প্রদানসহ কর্তব্য প্রতিপালনে সচেষ্ট হওয়ার জন্য আহবান জানান ইউএনও মেহেদী হাসান ফারুক।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ