মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

চট্টগ্রাম বাঁশখালী পুইছড়িতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত।

তৌহিদুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

তৌহিদুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি।

চট্টগ্রাম বাঁশখালী পুইছড়ি মাছরাঙ্গা কমিউনিটি সেন্টারে ৩/১১/২৫ ইং দক্ষিণ বাঁশখালী ইউনিয়ন বিএনপি মৎস্য জীবি কর্তৃক আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘ আয়ু কামনা করে দোয়া মাহফিল ও মতবিনিময় সভা আয়োজন করে।

এই মতবিনিময় সভাই বাঁশখালী দক্ষিণের বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপির মৎস্যজীবী নেতাকর্মীরা এসে জনসমুদ্র পরিণত করে এবং এই দোয়া মাহফিল ও মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক বিএনপি’র বনমন্ত্রী মরহুম জাফর ইসলাম চৌধুরী সুযোগ্য সন্তান এবং বর্তমানে বিএনপির মনোনয়ন প্রার্থী জনাব মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা যুগ্ন আহবায়ক চট্টগ্রাম দক্ষিণ বিএনপি, সভাপতি ছিলেন মাস্টার ইউনুস আহবায়ক বাঁশখালী উপজেলা বিএনপি মৎস্যজীবী দল ও, প্রধান বক্তা জনাব ইব্রাহিম বিন খলিল সাবেক সাধারণ সম্পাদক বাঁশখালী উপজেলা বিএনপ , ও জনাব সাইফুল ইসলাম সাবেক সহ সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল বিএনপি, সঞ্চালনায় মোঃ কামাল উদ্দিন সিনিয়র যুগ্ন আহবায়ক বাঁশখালী উপজেলা মৎস্যজীবী দল ও মোহাম্মদ আবুল কাশেম সদস্য সচিব বাঁশখালী উপজেলা মৎস্য জীবি দল বাঁশখালী উপজেলা বিএনপি ও অন্যান্য সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন আমাদের দেশে নেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ অবস্থায় ঢাকা এভেক কেয়ার হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আছে , তাহার জন্য আল্লাহর কাছে আমরা সবাই মিলেই দোয়া করি আল্লাহ যেন ওনাকে সুস্থ করে আমাদের কাছে ফিরিয়ে দেন এবং বক্তারা আরো বলেন আমাদের প্রাণের প্রতীক ধানের শীষ মার্কার কথা প্রত্যেক ইউনিয়নের আনাছে কানাচে পৌঁছে দেওয়া আমাদের নেতাকর্মীদের একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য দিকনির্দেশনা দেন এবং সমাপনী অনুষ্ঠানে সভাপতি মাস্টার ইউনুস বক্তব্য রেখে অনুষ্ঠানটি শেষ করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ