
মোঃ জজ মিয়া
কিশোরগঞ্জ প্রতিনিধি।
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা যুবদলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ২টার দিকে বেতাল ক্বওমী মাদ্রাসা ও এতিমখানার মাঠে মসূয়া ইউনিয়ন যুবদলের ব্যবস্থাপনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কটিয়াদী উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুব আলম মাসুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সেতুর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফুলু,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, মসূয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বকর ছিদ্দিক, মসূয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো. জহিরুল ইসলাম জহির, সাধারণ সম্পাদক হুমায়ুন আজাদ, জালালপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আরিফুর রহমান সবুজ, সাধারণ সম্পাদক মো. হিমেল, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম, বনগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মো. কাইয়ুম মিয়াসহ স্হানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া পরিচালনা করেন বেতাল ক্বওমী মাদ্রাসা ও এতিমখানার মহতামিম মাওলানা হাফিজুর রহমান। আলোচনা ও দোয়া মাহফিল শেষে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।
মোঃ জজ মিয়া
কিশোরগঞ্জ প্রতিনিধি।