শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

দিনাজপুর-২ আসনে বিএনপি’র প্রার্থী পরিবর্তনের অব্যাহত দাবি।। ঢেরাপাটিয়ায় বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত

‎মুরছালিন হোসেন, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

‎মুরছালিন হোসেন, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।

‎দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি’র দলীয় প্রার্থী হিসেবে আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের নাম ঘোষণার প্রতিবাদে এবং প্রার্থী পরিবর্তনের দাবিতে ধামইর ইউনিয়নের ঢেরাপাটিয়া বাজারে বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি ও অংগ সহযোগী সংগঠনসমূহের নেতৃবৃন্দ বিভিন্ন স্থানে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, মৌনমিছিল, কাফনের কাপড় পরিধান, নারীদের বিক্ষোভ, মশাল মিছিলসহ বিভিন্ন কর্মসূচিসহ প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রেখে প্রতিবাদ জানিয়ে আসছে।

‎শুক্রবার সন্ধ্যায় প্রতিবাদের অংশ হিসেবে বিরল উপজেলার ৩ নং ধামইর ইউনিয়নের ঢেরাপাটিয়া বাজারে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ সহস্রাধিক মশাল নিয়ে মিছিলে অংশগ্রহণ করেন।

‎মশাল মিছিলে দলীয় প্রার্থী হিসেবে আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাককে পরিবর্তন করে বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক বিশেষ সহকারি এবং সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা এম এ জলিল, জেলা বিএনপি’র সহ-সভাপতি মোজাহারুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক আ ন ম বজলুর রশিদ কালু এবং শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক মঞ্জুরুল ইসলাম এর মধ্য হতে ত্যাগী যে কোন একজনকে মনোনয়ন দেয়ার দাবি করেন নেতৃবৃন্দ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ