মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

চট্টগ্রাম-৪ এ ধানের শীষের পক্ষে পাহাড়তলী–আকবরশাহে জনসমুদ্র: সালাউদ্দিনের নেতৃত্বে সিডিএ থেকে অলংকার পর্যন্ত বিশাল মিছিল

মোঃ রমিজ আলী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

মোঃ রমিজ আলী
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড, আকবরশাহ ও আংশিক পাহাড়তলী) আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিন এর সমর্থনে পাহাড়তলী ও আকবরশাহ এলাকায় অনুষ্ঠিত হয়েছে এক অভূতপূর্ব বিক্ষোভ মিছিল ও গণসংযোগ।

সোমবার (১৮ নভেম্বর) বিকেল ৪টায় সিডিএ ১নং এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি অলংকার মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিলে হাজারো নেতা–কর্মীর পদচারণায় সিডিএ থেকে অলংকার পর্যন্ত পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে। স্লোগান, ব্যানার, ফেস্টুন আর ঢোলের তালে নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়ে পুরো অলংকার এলাকায়।
পথজুড়ে দাঁড়িয়ে সাধারণ মানুষ এ বিশাল শোডাউন উপভোগ করেন।

সালাউদ্দিনের বক্তব্য:

গণসংযোগে উপস্থিত জনতার উদ্দেশে কাজী মোহাম্মদ সালাউদ্দিন বলেন—
“দল আমাকে ধানের শীষ প্রতীকে নির্বাচনের জন্য মনোনয়ন দিয়েছে। তারেক রহমানের নির্দেশে ধানের শীষকে ভোট দিয়ে এই আসনে বিজয় নিশ্চিত করতে আপনাদের প্রত্যেকের সহযোগিতা চাই।”

তিনি আরও জানান, গণতন্ত্র পুনরুদ্ধার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার আন্দোলনের অংশ হিসেবেই তারা মাঠে আছেন।

মিছিলে বিভিন্ন ওয়ার্ডের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তরুণ ভোটার এবং স্থানীয় ব্যবসায়ীসহ সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে এই শোডাউনে অংশ নেন।

স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে এ এলাকায় এত বিশাল রাজনৈতিক সমাবেশ আর দেখা যায়নি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ