শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

শ্রীপুরে অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু মনোনয়ন পাওয়ায়, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

উসমান গনি, শ্রীপুর গাজীপুর প্রতিনিধি ,
  • প্রকাশের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

উসমান গনি, শ্রীপুর গাজীপুর প্রতিনিধি ,

গাজীপুরের শ্রীপুরে অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু মনোনয়ন পাওয়ায়, আলোচনা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে,

৭ নভেম্বর শুক্রবার রাতে শ্রীপুর টেংরা রাস্তার মোড়ে আলোচনা ও দোয়া মাহফিলে শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক সদস্য রেজাউল করিম খোকনের সঞ্চালনায়, আলহাজ্ব হুমায়ুন কবির সরকারের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর ৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী , অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , শ্রীপুর পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আবুল মনসুর মন্ডল,

আরো উপস্থিত ছিলেন, সাবেক গাজীপুর জেলা বিএনপির সহ কৃষি বিষয়ক সম্পাদক, শরিফ আহমেদ সিদ্দিকী । পৌর বিএনপির আহবায়ক সদস্য সাইফুল হক মোল্লা, বিল্লাল হোসেন ,মোঃ খোকন প্রধান, টিপু সুলতান, শাফায়েত হোসেন আকন্দ , শ্রীপুর পৌর কৃষক দলের আহ্বায়ক শাহজাহান মিয়া , সদস্য সচিব, রাহাত হাসান জুয়েল, সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ,

এ সময় বক্তারা বক্তব্যে বলেন , গাজীপুর ৩ আসনে এই প্রথম আমাদের গাজীপুরের শ্রীপুরের সন্তান ধানের শীষে মনোনীত হয়েছেন, আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত , আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে ,দলমত নির্বিশেষে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করব, ইনশাআল্লাহ। পরে দোয়া মোনাজাত ও তবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ