শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

বাগেরহাটে পেটে বাচ্চাসহ গাভী জবাই করে মাংস ও মাথা নিয়ে গেছে হায়নারা

এস এইচ রতন,বাগেরহাট ।
  • প্রকাশের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

এস এইচ রতন,বাগেরহাট ।

বাগেরহাটের শরণখোলা উপজেলায় মানুষ রূপি একদল হায়না একটি অন্তঃসত্ত¡া গাভী জবাই করে মাংস ও মাথা লুটে নিয়েযাবার খবর পাৗয়া গেছে। ফেলে রেখে যায় চামড়া ও নাড়িভুড়ি। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামে এই নির্মম ঘটনাটি ঘটেছে ।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ এতথ্য নিশ্চিত করে জানান, উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের আবুল কালাম তালুকদার বৃহস্পতিবার রাতে বাড়ির গোয়াল ঘরে ৬ মাসের অন্তঃসত্ত¡া একটি গাভী বেঁধে রাতে ঘুমিয়ে পড়েন। সকালে উঠে দেখেন গোয়াল ঘরের তালা ভাঙা এবং প্রায় এক লাখ মূল্যের গাভীটি নেই। পরে খোঁজাখুঁজি করে বাড়ির পাশের একটি মাঠে চামড়া ও নাড়িভুড়ি পড়ে থাকতে দেখেন। দুর্বৃত্তরা গাভীটি জবাই করে তার মাংস ও মাথা নিয়ে গেছে। গাভীর মালিক এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গবাদিপশু চুরির ঘটনায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।#

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ