মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

বিএনপি ক্ষমতায় গেলে চাঁদাবাজি, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হবে- ড.শেখ ফরিদুল ইসলাম

এ এইচ নান্টু, স্টাফ রিপোর্টার (বাগেরহাট)।
  • প্রকাশের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

এ এইচ নান্টু, স্টাফ রিপোর্টার (বাগেরহাট)।

বাগেরহাটের রামপাল উপজেলার ৪ নং রামপাল সদর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের নারীদের উদ্যোগে শনিবার (০৮ নভেম্বর) সকাল ১০টায় শ্রিফলতলা নতুন মোড়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত এ বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২
(রামপাল–মোংলা ও ফকিরহাট) আসনের ধানের শীষের সম্ভাব্য সংসদ সদস্যপ্রার্থী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের উন্নয়নে বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া হবে। কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালু করা হবে, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করা হবে এবং নারীদের শিক্ষা, স্বাস্থ্য ও বিদেশ গমনের সুযোগে সরকারি সুবিধার সুষম বণ্টন নিশ্চিত করা হবে।”

তিনি আরও বলেন, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হবে এবং ভূমিদস্যুদের উচ্ছেদ করা হবে। পাশাপাশি আগামী পাঁচ বছরে সারাদেশে ৩০ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনা বাস্তবায়ন করবে বিএনপি, যা পরিবেশ রক্ষায় দলের অঙ্গীকার।”

উঠান বৈঠকে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিপুল সংখ্যক নারীর অংশগ্রহণে অনুষ্ঠানস্থল উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।#

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ