
তৌহিদুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম প্রতিনিধি
ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে চুরি করে বের হওয়ার সময় হাতে নাতে আটক হয়েছেন দায়িত্ব রত এক আনসার সদস্য। আটক ওই আনসার সদস্য হলেন জেনারুল , বৃহস্পতিবার( ৬ নভেম্বর) বিকাল ৪টার দিকে বিমানবন্দরে ৮ নম্বর গেটে (হাঙ্গার গেট ) দিয়ে বের হবার সময় তাকে আটক করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিরাপত্তা কর্মীরা। এই সময় আনসার সদস্যকে তল্লাশি করে তার প্যান্ট ও বুটজুতা শার্টের গুঁজে রাখা অবস্থায় অন্তত ১৫টি মোবাইল উদ্ধার করেছে, কারগো দায়িত্বে থাকা বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের দায়িত্বশীল সুত্রে নিশ্চিত করেছে।
অভিযুক্ত আনসার সদস্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন বলে জানায় বিমান কর্তৃপক্ষ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন নিরাপত্তা কর্মী জানান একজন আনসার সদস্য বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সের নিরাপত্তা দায়িত্ব ছিলেন। বিকালে যখন তিনি হাঙ্গর গেট দিয়ে বের হচ্ছিলেন, তখন তার হাঁটাচলা অস্বাভাবিক লক্ষ্য করা যায় পরে তাকে তল্লাশি করে বুট জুতা ভেতর থেকে এবং প্যান্ঠের এর মধ্যে লুকিয়ে রাখা অনেকগুলো মোবাইল ফোন উদ্ধার করা হয় ।
ধরনা করা হচ্ছে তার অন্য সঙ্গিরা বাহিরে অপেক্ষা করছিলেন , তিনি মোবাইল গুলো বের করে দিতে পারলে আবার তার নিরাপত্তা দায়িত ফিরে যেতেন।